Posts

Showing posts from February, 2022

UPSC IPS IS এর সম্পূর্ণ ধারণা বাংলায়

 UPSC আই.এ.এস পরীক্ষা । UPSC IAS Exam in Bengali   UPSC অর্থাৎ ‘Union Public Service Commission’ হল কেন্দ্রীয় সরকারে অধীনে থাকা একটি সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়োগ করার জন্য বিভিন্ন পরীক্ষা সংগঠিত করে থাকে। তারই মধ্যে একটি পরীক্ষা হল ‘UPSC Civil Services Exam’। এই UPSC Civil Services Exam-এর মাধ্যমে অনেক রকম পদে নিয়োগ করা হয়, তার মধ্যে একটি হল আই.এ.এস (IAS)। আই.এ.এস-এর পুরো অর্থ হল ‘Indian Administrative Service’। তোমরা নিশ্চই WBCS Exam-এর কথা শুনেছ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBCS Exam নিয়ে থাকে। সেইরখমই ভারতীয় কেন্দ্রীয় সরকারের অফিসার নিয়োগ করার জন্য কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন (UPSC) Civil Services Exam নেয়। UPSC Civil Services পরীক্ষাটি প্রতিবছর হয় যেখানে লক্ষাধিক প্রার্থী পরীক্ষাটিতে অংশগ্রহণ করে। আজ আমরা এই পরীক্ষাটি নিয়ে আলোচনা করবো – upsc ias   বিষয় তালিকা What is UPSC Civil Services Exam (আই.এ.এস কি?) UPSC Civil Service Jobs List (কি চাকরি পাওয়া যায়) (১...

সংক্ষেপে মহাভারতের কাহিনী

 সংক্ষেপে মহাভারতের কাহিনী ( ১ ) আদি পর্ব  অনেক কাল আগের কথা । ভারতবর্ষে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল । এক সময় তার রাজা ছিলেন শান্তনু । শান্তনুর তিন ছেলে - দেবব্রত , চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য । দেবব্রত বড় । কিন্তু তিনি এক ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন- বিয়ে করবেন না এবং সিংহাসনেও বসবেন না । এ ভীষণ প্রতিজ্ঞা করার জন্য তাঁর নাম হয় ভীষ্ম । চিত্রাঙ্গদ অল্প বয়সে মারা যান । তাই শান্তনুর পর বিচিত্রবীর্য রাজা হন । তাঁর দুই ছেলে - ধৃতরাষ্ট্র ও পাণ্ডু । ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ । তাই বিচিত্রবীর্যের মৃত্যুর পর পাণ্ডু রাজা হন । ধৃতরাষ্ট্রের একশত ছেলে ও এক মেয়ে । বড় ছেলের নাম দুর্যোধন । দুর্যোধনদের বলা হয় কৌরব । পাণ্ডুর পাঁচ ছেলে । বড় ছেলের নাম যুধিষ্ঠির । এঁদের বলা হয় পাণ্ডব । পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হলো । কিন্তু দুর্যোধন তা মেনে নিলেন না । তিনি পাণ্ডবদের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন । কিন্তু তাঁরা রক্ষা পেয়ে যান । পরে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান করলেন । খাণ্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য । ( ২ ) সভা পর্ব  পাণ্ডবদের রাজ্যছাড়া করার জন্য দুর্যোধন নত...