UPSC IPS IS এর সম্পূর্ণ ধারণা বাংলায়

 UPSC আই.এ.এস পরীক্ষা । UPSC IAS Exam in Bengali



 

UPSC অর্থাৎ ‘Union Public Service Commission’ হল কেন্দ্রীয় সরকারে অধীনে থাকা একটি সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়োগ করার জন্য বিভিন্ন পরীক্ষা সংগঠিত করে থাকে। তারই মধ্যে একটি পরীক্ষা হল ‘UPSC Civil Services Exam’। এই UPSC Civil Services Exam-এর মাধ্যমে অনেক রকম পদে নিয়োগ করা হয়, তার মধ্যে একটি হল আই.এ.এস (IAS)। আই.এ.এস-এর পুরো অর্থ হল ‘Indian Administrative Service’।


তোমরা নিশ্চই WBCS Exam-এর কথা শুনেছ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBCS Exam নিয়ে থাকে। সেইরখমই ভারতীয় কেন্দ্রীয় সরকারের অফিসার নিয়োগ করার জন্য কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন (UPSC) Civil Services Exam নেয়। UPSC Civil Services পরীক্ষাটি প্রতিবছর হয় যেখানে লক্ষাধিক প্রার্থী পরীক্ষাটিতে অংশগ্রহণ করে। আজ আমরা এই পরীক্ষাটি নিয়ে আলোচনা করবো –


upsc ias


 

বিষয় তালিকা

What is UPSC Civil Services Exam (আই.এ.এস কি?)

UPSC Civil Service Jobs List (কি চাকরি পাওয়া যায়)

(১) UPSC All India Service

(২) UPSC Group “A” Services

(৩) UPSC Group “B” Services

UPSC Eligibility Criteria ( আই.এ.এস অফিসার যোগ্যতা)

UPSC Educational Qualification

UPSC Age Limit

UPSC Physical Standard

UPSC Application Process (আবেদন পদ্ধতি)

How to Apply For UPSC? (আবেদন কি ভাবে করে?)

UPSC Admit Card

UPSC Exam Center List

UPSC Selection Process

UPSC Preparation ( আই.এ.এস প্রস্তুতি)

UPSC Exam Pattern, Syllabus

What is UPSC Civil Services Exam (আই.এ.এস কি?)

পরীক্ষাটি ভারতীয় সরকারি চাকরির সবথেকে দীর্ঘ এবং কঠিন পরীক্ষা। পরীক্ষাটির মাধ্যমে ভারতবর্ষ সরকারের সর্বোচ্চ পদগুলিতে নিয়োগ করা হয়। ভারতবর্ষের মধ্যে সরকারি চাকরির সব থেকে বড় পরীক্ষা হল এই UPSC CSE Exam। WBCS পরীক্ষাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু UPSC Civil Services Exam গোটা দেশজুড়ে সংগঠিত হয়।


পরীক্ষার নাম UPSC Civil Services Exam (UPSC CSE)

পরিচালনা করে Union Public Service Commission (UPSC)

পরীক্ষার ধরণ Offline

পরীক্ষার ধাপ তিনটি ধাপ

পরীক্ষার সময় প্রতিবছর

প্রশ্নের ভাষা ইংলিশ ও হিন্দি

UPSC Civil Service Jobs List (কি চাকরি পাওয়া যায়)

পরীক্ষাটি দিয়ে তিন ধরণের চাকরি পাওয়া যায় (১) All India Service (২) Group ‘A’ Officer (৩) Group ‘B’ Officer. প্রতিটি গ্রুপে একাধিক পদ আছে। প্রার্থীর প্রাপ্য নম্বর অনুযায়ী প্রার্থীকে যথাযথ পদে নিয়োগ করা হয়। পরীক্ষাটিতে যারা বেশি নম্বর পায় তাদের All India Service-এ নিয়োগ হওয়ার সুযোগ দেওয়া হয় এবং তুলনামূলক কম নম্বর প্রাপ্য প্রার্থীদের Group ‘A’ Officer ও Group ‘B’ Officer পদ গুলির মধ্যে একটিতে নিয়োগ করা হয়। এই তিনটি গ্রুপের কোন কোন পদগুলি আছে তা নিচে আলোচনা করা হল –



 

(১) UPSC All India Service

(১) Indian Administrative Service (IAS) (২) Indian Police Service (IPS) (৩) Indian Forest Service (IFoS)


(২) UPSC Group “A” Services

(১) Indian Foreign Service (IFS) (২) Indian Audit and Accounts Service (IAAS) (৩) Indian Civil Accounts Service (ICAS) (৪) Indian Corporate Law Service (ICLS) (৫) Indian Defence Accounts Service (IDAS) (৬) Indian Defence Estates Service (IDES) (৭) Indian Information Service (IIS) (৮) Indian Ordnance Factories Service (IOFS) (৯) Indian Communication Finance Services (ICFS) (১০) Indian Postal Service (IPoS) (১১) Indian Railway Accounts Service (IRAS) (১২) Indian Railway Personnel Service (IRPS) (১৩) Indian Railway Traffic Service (IRTS) (১৪) Indian Revenue Service (IRS) (১৫) Indian Trade Service (ITS) (১৬)Railway Protection Force (RPF)


(৩) UPSC Group “B” Services

(১) Armed Forces Headquarters Civil Service (২) DANICS (৩) DANIPS (৪) Pondicherry Civil Service (৫)Pondicherry Police Service



 

UPSC Eligibility Criteria ( আই.এ.এস অফিসার যোগ্যতা)

আমরা সবাই জানি চাকরির ধরণ অনুযায়ী সেই চাকরির পরীক্ষার বিভিন্ন Eligibility Criteria রাখা হয়, যাতে বাছাই করা প্রার্থীরা সঠিক ভাবে পদটির দায়িত্ব পালন করতে পারে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনও এই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিভিন্ন যোগ্যতা রেখেছে। এই যোগ্যতাগুলি নিচে আলোচনা করা হল –


UPSC Educational Qualification

UPSC সমস্ত প্রার্থীদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা রেখেছে। শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করতে পারবে। পাবলিক সার্ভিস কমিশন গ্রাজুয়েশনের কোনো নির্দিষ্ট নম্বর বেঁধে দেয়নি, অতয়েব শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। যারা গ্রাজুয়েশনের শেষ বছরের পরীক্ষা দিয়ে দিয়েছো কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি তারাও এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারবে।


UPSC Age Limit

General/EWS প্রার্থীরা ২১ থেকে ৩২ বছর পর্যন্ত পরীক্ষাটি দিতে পারবে। OBC/ex-service man/PWD প্রার্থীরা ৩ বছরের ও SC/ST প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে। এই বয়সসীমার মধ্যে General/EWS প্রার্থীরা ৬ বার এবং OBC/ex-service man/PWD প্রার্থীরা ৯ বার এবং SC/ST প্রার্থীরা সয়সসীমা শেষ হওয়া পর্যন্ত পরীক্ষাটি দিতে পারবে।



 

UPSC Physical Standard

পরীক্ষাটির সমস্ত পদের জন্য কোনো Physical Standard রাখা হয়নি, কিন্তু কিছু পদের জন্য কিছু Physical Standard রাখা হয়েছে। সেগুলি নিচে আলোচনা করা হল। 


Indian Railway Traffic Service পদে আবেদন করার জন্য পুরুষদের নূন্যতম উচ্চতা ১৫২ সেন্টিমিটার এবং মহিলাদের ১৫০ সেন্টিমিটার হতে হবে। উচ্চতার সঙ্গে ছাতির আয়তন চাওয়া হয়, নূন্যতম ছেলেদের ৮৪ সেন্টিমিটার (৮৯cm With Expansion) মেয়েদের ৭৯ সেন্টিমিটার ( ৮৪cm With Expansion) ছাতির আয়তন হতে হবে।


Indian Police Service, Group ‘A’ Post in Railway Protection Force and other Central Police Services Group ‘A’ & Group ‘B’ পদে আবেদন করার জন্য পুরুষদের নূন্যতম উচ্চতা চাই ১৬৫ সেন্টিমিটার এবং মায়েদের ১৫০ সেন্টিমিটার। উচ্চতার সঙ্গে ছাতির আয়তন নূন্যতম, ছেলেদের ৮৪ সেন্টিমিটার (৮৯cm With Expansion) মেয়েদের ৭৯ সেন্টিমিটার ( ৮৪cm With Expansion)।


Gorkhas, Garhwalis, Assamese, Kumaonis, Nagaland Tribal প্রার্থীদের উচ্চতার ছাড় দেওয়া হয়েছে। উপরিউক্ত প্রার্থীদের Indian Railway Traffic Service-এর জন্য নূন্যতম উচ্চতা থাকতে হবে, ছেলেদের ১৫০ সেন্টিমিটার ও মেয়েদের ১৪৮ সেন্টিমিটার এবং Indian Police Service, Group ‘A’ Post in Railway Protection Force and other Central Police Services Group ‘A’ & Group ‘B’ ক্ষেত্রে ছেলেদের উচ্চতা ১৬০ সেন্টিমিটার ও মেয়েদের ১৪৫ সেন্টিমিটার থাকতে হবে।



 

UPSC Application Process (আবেদন পদ্ধতি)

How to Apply For UPSC? (আবেদন কি ভাবে করে?)

UPSC CSE পরীক্ষার আবেদন পত্রে পরীক্ষাটির তারিখ, সিলাবাস, পরীক্ষার ধরণের সঙ্গে আবেদন পদ্ধতিটি উল্লেখ থাকে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনটি  করা যায়। মোট দুটি ধাপে আবেদনটি করা যায়। এগুলি হল –


প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।

অপশনটাতে ক্লিক করলেই একটি নতুন Page খুলবে, সেই Page-এর ‘Online Application of Various Examination’ অপশনে ক্লিক করতে হবে। 

নতুন যে Page টি খুলবে সেটিতে দুটি অপসন থাকবে Part-I এবং Part-II.

Part-I-এ রেজিস্ট্রেশন ফিলাপ করার জন্য ‘Click here for Part 1’ অপশনে ক্লিক করলেই নতুন Page-এ প্রার্থীর সম্পর্কে বিস্তারিত চাওয়া হবে যেমন শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ইত্যাদি। সেটি ফিলাপ করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। 

আবেদনের Part-I সম্পূর্ণ হওয়ার পর Part-II সম্পূর্ণ করতে হবে। Part-II তে প্রার্থীর Exam Centre, Photo, Signature ইত্যাদি আপলোড করতে হবে। 

উপরিউক্ত বিষয় গুলি সম্পূর্ণ করার পর আবেদন মূল্য চাওয়া হবে। অনলাইনে এই মূল্য দেওয়া যায়। মাত্র ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।


 

UPSC Admit Card

পরীক্ষার আগে পরীক্ষার Admit Cardটি Download করা যায় UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। Admit Cardটি Download করার পদ্ধতিটি নিচে বিস্তারিত আলোচনা করা হল-


প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের ‘Home’ পেজ ‘Whats New’ সেকশনে যেতে হবে, সেখান থেকে ‘Civil Service (Preliminary) Examination’-এ ক্লিক করে ‘Click Here’-এ ক্লিক করলেই Admit Card টি download করা যাবে। Download করার সময় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হয়।


UPSC Exam Center List

যেহেতু পরীক্ষাটি গোটা দেশ জুড়ে নেওয়া হয় তাই পরীক্ষাত্রীদের সুবিধার্থে প্রতিটি রাজ্যে একটি বা একের অধিক Exam Centre রাখা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও ২টি Exam Centre রাখা হয়েছে। নিচে সমস্ত পরীক্ষার কেন্দ্র গুলি দেওয়া হল –


রাজ্য Exam Centre

পশ্চিমবঙ্গ কলকাতা, শিলিগুড়ি

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার

অন্ধ্র প্রদেশ অনন্তপুর, তিরুপতি, বিজয় বাদ, ভিসাখাপত্নাম

অরুণাচল প্রদেশ ইটানগর

আসাম ডিসপুর, যোৰহাট

চন্ডিগড় চন্ডিগড়

বিহার পাটনা, গযা

দিল্লী দিল্লী

ছত্তীসগঢ় বিলাশপুর, রায়পুর

গোয়া পানাজি

গুজরাট আমেদাবাদ, সুরাট, রাজকোট

হরিয়ানা ফরিদাবাদ, গুরগাঁও,

হিমাচল প্রদেশ শিমলা

জম্মু কাশ্মীর জম্মু, শ্রীনগর

ঝাড়খন্ড রাঁচি

কর্ণাটক বেঙ্গালুরু, Dharwad, Mysore

কেরালা কচি, কোজিকোড, তিরুবন্তপুরম

মহারাষ্ট্র আওরঙ্গাবাদ, মুম্বাই, নাগপুর, নাভি মুম্বাই, পুনে, নাসিক, থানে

মেঘালয় শিলং

মধ্যপ্রদেশ ভোপাল, গোয়ালিয়র, ইন্দোরে, জবলপুর,

মনিপুর ইম্ফল

ওড়িশা কটক, সম্বলপুর

নাগাল্যান্ড কোহিমা

মিজোরাম আইজওয়াল

পুদুচেরি পুদুচেরি

রাজস্থান আজমীর, জয়পুর, যোধপুর, উদয়পুর

পাঞ্জাব লুধিয়ানা

সিকিম গ্যাংটক

তামিলনাড়ু চেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুচিরাপল্লী, ভেল্লোর

ত্রিপুরা আগরতলা

তেলেঙ্গালান হায়দ্রাবাদ, বারাঙ্গাল

উত্তর প্রদেশ আগ্রা, আলীগড়, ব্রেইলি,গাজিয়াবাদ, গোরাখপুর, লখনউ, গৌতম বুদ্ধ নগর, এলাহাবাদ, বারাণসী

উত্তরাখন্ড দেরাদুন, আলমোরা


 

UPSC Selection Process

মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হয়, (১) প্রিলিমিনারি পরীক্ষা (২) মেইন পরীক্ষা (৩) ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় এবং মেইন পরীক্ষার পর ইন্টারভিউ নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষাটি শুধুমাত্র মেইন পরীক্ষার প্রার্থী বাছাইয়ের জন্য সংগঠিত হয়। নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার নম্বর বিচার করা হয় না।


UPSC Preparation ( আই.এ.এস প্রস্তুতি)

যেহেতু পরীক্ষাটি ভারতবর্ষে সরকারি চাকরির সবথেকে দীর্ঘ ও কঠিন পরীক্ষা সেহেতু এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া যথেষ্ট কঠিন। প্রতিবছর হাজার হাজার প্রার্থী পরীক্ষাটির নিজের মতো প্রস্তুতি নিয়ে থাকে, তাদের মধ্যে কেউ সফল হয় কেউ হয় না। প্রার্থীরা বলেন অন্তত ১ থেকে ১.৫ বছর সময় লাগে এই পরীক্ষার প্রস্তুতি নিতে। তবে সঠিক পরিকল্পনা এবং বইয়ের মাধ্যমে প্রস্তুতিটি কম সময়ে নেওয়া সম্ভব হয়।


আগে এই পরীক্ষার প্রস্তুতি নিতে কোনো বড়ো ইনস্টিটিউটে ভর্তি হতে হতো কিন্তু বর্তমান সময়ে বাড়িতে বসে অনলাইনে প্রস্তুতি নেওয়া সম্ভব। সঠিক IAS EXAM Book কেনা অত্যন্ত জরুরি। পরীক্ষাটিকে কেন্দ্র করে বাজারে প্রতি মাসে একাধিক নতুন বই প্রকাশিত হয়। প্রার্থীদের কোনো বই কেনার আগে সেই বইটির ব্যাপারে জেনে নেওয়া দরকার।


UPSC Exam Pattern, Syllabus

আই.এ.এস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের দুটি পেপার থাকে। যেখানে প্রথম পেপারটিতে ২ নম্বরের ১০০ টি প্রশ্ন এবং দ্বিতীয় পেপারে ২.৫ নম্বরের ৮০ টি প্রশ্ন থাকে। সমস্ত প্রশ্ন MCQ type-এর হয় এবং প্রতিটি পেপারের জন্য ২ ঘন্টা সময়সীমা রাখা হয়েছে। পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং আছে ৩৩.৩৩% অর্থাৎ ৩টি ভুল উত্তরের জন্য ১নম্বর কাটা হবে।



 

প্রিলিমিনারি পরীক্ষার পর মেইন পরীক্ষায় ২৫০ নম্বরের ৯টি পেপার থাকে। প্রতিটি পেপারের সময়সীমা দেওয়া হয় ৩ ঘন্টা। যারা চোখে দেখতে পায়না তাদের অধিক ৩০ মিনিট দেওয়া হয়। ৯টি পেপারের মধ্যে ৭টি পেপার কম্পালসারি এবং দুটি অপশনাল পেপার। পাবলিক সার্ভিস কমিশন Ias Syllabus ঠিক করে থাকে, সেই আই.এ.এস পরীক্ষার সিলেবাস থেকেই প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার প্রশ্ন হয়।


মেইন পরীক্ষার Cut-off ক্লিয়ার হলে প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। ইন্টারভিউটির জন্য ২৭৫ নম্বর বরাদ্ধ থাকে। ইন্টারভিউয়ের পর প্রায় ১ তৃতীয়াংশ প্রার্থীকে চাকরি দেওয়া হয়।



Career Bangla.in

Home  সিলেবাস

সিলেবাসকেন্দ্র সরকারের পরীক্ষা

আই.এ.এস সিলেবাস । UPSC IAS Syllabus

By Nilanjan Bhadra -08/11/2021


 

ভারতবর্ষে সরকারি চাকরির সব থেকে জনপ্রিয় ও বড় পদ হল আই এ এস অর্থাৎ Indian Administrative Service. তোমরা নিশ্চই জানো এই পদে নিয়োগ হওয়ার জন্য কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একটি পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটির নাম হল UPSC CSE Exam অথবা UPSC আই এ এস পরীক্ষা।


কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পরীক্ষাটি প্রতিবছর হয় এবং ভারতবর্ষের যেকোনো রাজ্য থেকে দেওয়া যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও দেওয়া যায়। পশ্চিমবঙ্গের মধ্যে দুটি জায়গায় UPSC CSE Exam Centre আছে। এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। আজ আমরা এই পরীক্ষার অর্থাৎ UPSC CSE Exam-এর Exam Pattern ও সিলাবাস নিয়ে আলোচনা করবো।


upsc ias syllabus


 

বিষয় তালিকা

UPSC IAS Exam Pattern

UPSC IAS Exam Syllabus (আই.এ.এস সিলেবাস)

UPSC IAS Exam Preliminary Syllabus

UPSC IAS Exam Main Syllabus

UPSC IAS Exam Pattern

ভারতবর্ষের সবথেকে উচ্চ পদের অফিসার গুলি নিয়োগ হয় এই পরীক্ষার মাধ্যমে। তাই নিয়োগ পক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে। UPSC IAS Exam মোট তিনটি ধাপে সংগঠিত হয়। (১) প্রিলিমিনারি পরীক্ষা (২) মেইন পরীক্ষা (৩) ইন্টারভিউ


UPSC Preliminary Exam– প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের দুটি পেপার থাকে, Paper-I এবং Paper-II. দুটি পেপারের সময়সীমা থাকে ২ ঘন্টা। এই দুটি পেপারের মধ্যে প্রথমে দ্বিতীয় পেপারটি মূল্যায়ন করা হয়। কোনো প্রার্থী এই পেপারে নূন্যতম ৩৩% নম্বর পেলে সেই প্রার্থীর প্রথম পেপারটি মূল্যায়ন করা হয়। যদি কোনো প্রার্থী দ্বিতীয় পেপারে ৩৩% নম্বর না পেয়ে থাকে তাহলে সেই প্রার্থীর প্রথম পেপারটি মূল্যায়ন করা হয় না অর্থাৎ সেই প্রার্থী সেই বছর মেইন পরীক্ষার জন্য অযোগ্য ধরে নেওয়া হয়।


যেসব প্রার্থীরা Paper-II-তে নূন্যতম ৩৩% নম্বর পায়, সেই সব প্রার্থীদের Paper-I টি মূল্যায়ন করা হয়। মূল্যায়নের শেষে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন একটি Cut-off marks বের করে। এই Cut-off marks ক্লিয়ার করলে প্রার্থী মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।



 

প্রতিবছর এই Cut-off Marks আলাদা হয়। Cut-off marks টি নির্ধারণ করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। প্রতিবছর শূন্যপদের ১৫ গুন্ প্রার্থী মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় পাবলিক সার্ভিস কমিশন। তাই Cut-off Marks নির্ভর করে সেই বছরের শূন্যপদ ও সমস্ত পরীক্ষাত্রীদের প্রাপ্য নম্বরের উপর।


যে প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষার Cut-off নম্বর ক্লিয়ার করতে পারে সেই সব প্রার্থী UPSC CSB Main Exam দেওয়ার সুযোগ পায়।


UPSC Main Exam– প্রিলিমিনারি পরীক্ষার Cut-off ক্লিয়ার করলে Mein পরীক্ষায় প্রথমে ৩০০ নম্বরের ২টি (Paper-A ও Paper-B) ভাষার পরীক্ষা দিতে হয়। যেখানে Paper-A তে ইংলিশ ছাড়া ভারতের যেকোনো অফিসিয়াল ভাষা নিয়ে পরীক্ষা দিতে পারে, এবং Paper-B তে ৩০০ নম্বরের ইংলিশ পরীক্ষা দিতে হয়। পেপার দুটির নম্বর মেরিট লিস্টে যোগ হয় না কিন্তু পেপার দুটিতে পাশ করতে হয়।


এই দুটি পেপার ছাড়া ৫টি ২৫০ নম্বরের কম্পালসারি পেপার থাকে সাথে ২৫০ নম্বরের ২টি অপশনাল পেপার ও দিতে হয়। অর্থাৎ মোট ৭টি ২৫০ নম্বরের পেপার মাইল ১৭৫০ নম্বরের পরীক্ষা হয়। এই ১৭৫০ নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বের করা হয়।


এই ১৭৫০ নম্বর ছাড়া ২৭৫ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউয়ের নম্বরও মেরিট লিস্টে যোগ হয়। অর্থাৎ ১৭৫০+২৭৫ মিলে মোট ২০২৫ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই হয়।



 

UPSC IAS Exam Syllabus (আই.এ.এস সিলেবাস)

পরীক্ষাটির সিলাবাস ঠিক করে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন। প্রতিটি পেপারের আলাদা সিলেবাস নির্ধারণ করা হয়। আসুন দেখেনি UPSC CSE পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস –


UPSC IAS Exam Preliminary Syllabus

UPSC IAS Exam General Studies Syllabus– (১) আন্তর্জাতিক ও দেশীয় কারেন্ট অ্যাফেয়ার্স (২) ভারতীয় ইতিহাস ও ভারতীয় স্বাধীনতা সংগ্রাম (৩) বিশ্ব ও দেশীয় প্রাকৃতিক, আর্থিক, সামাজিক ভূগোল। (৪) ভারতীয় সংবিধান (রাষ্ট্রবিজ্ঞান) (৫) অর্থনীতি ও সামাজিক উন্নয়ন (৬) বাস্তব্যবিদ্যা, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন (৭) সাধারণ বিজ্ঞান।


UPSC IAS Exam CSAT Syllabus– (১) Comprehension (২) কমিউনিকেশন স্কিল (৩) Decision- making and problem solving  (৪) মেন্টাল এবিলিটি (৫) Basic Numeracy (মাধ্যমিক Level)



 

UPSC IAS Exam Main Syllabus

UPSC IAS Exam Qualifying Paper-A Syllabus– (১) Essay [১০০ নম্বর] (২) Reading Comprehension [৬০ নম্বর] (৩) Precis Writing [৬০ নম্বর] (৪) Grammar [৪০ নম্বর] (৫) ইংলিশ থেকে প্রার্থীর পছন্দের ভাষায় Translation [২০ নম্বর], প্রার্থীর পছন্দের ভাষা থেকে ইংলিশে Translation [২০ নম্বর]


UPSC IAS Exam Qualifying Paper-B Syllabus– (১) Essay [১০০ নম্বর] (২) Reading Comprehension [৬০ নম্বর] (৩) Precis Writing [৬০ নম্বর] (৪) Grammar [৪০ নম্বর] (৫) ইংলিশ থেকে প্রার্থীর পছন্দের ভাষায় Translation [২০ নম্বর], প্রার্থীর পছন্দের ভাষা থেকে ইংলিশে Translation [২০ নম্বর]


UPSC Main General Studies-I Syllabus– (১) ভারতীয় ঐতিহ্য (২) ভারতীয় আধুনিক ইতিহাস (৩) বিশ্বের ইতিহাস (৪) ভারতীয় সমাজ (৫) বিশ্ব ও ভারতীয় ভূগোল।


UPSC Main General Studies-II Syllabus– (১) ভারতীয় সংবিধান (২) ভারতীয় রাজনীতি (৩) ভারতীয় সামাজিক বিচার (৪) ভারতীয় শাসন ব্যাবস্থা, ও পরিচালনা (৫) আন্তর্জাতিক সম্পর্ক।


UPSC Main General Studies-III Syllabus– (১) ভারতীয় অর্থনীতি (২) বিজ্ঞান ও প্রযুক্তি (৩) পরিবেশ ও জীববৈচিত্র (৪) প্রাকৃতিক দুর্যোগ ও তার জন্য হওয়া ক্ষতির সমাধান (৫) সামাজিক নিরাপত্তা।


UPSC Main General Studies-IV Syllabus– (১) এথিক্স (২) Aptitude (৩) Emotional Intelligence (৪) সিভিল সার্ভিস-এর গুরুত্ব (৫) সততা ইত্যাদি।


UPSC Main Optional Subject Syllabus– বাকি দুটি পেপারের জন্য প্রার্থীকে একটি বিষয় বাছতে হয়। প্রার্থীর বাছা বিষয় থেকে ২টি ২৫০ নম্বরের প্রশ্ন আসে। পাবলিক সার্ভিস কমিশন মোট ২৫ টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। সেগুলি হল-


(১) Agriculture, (২) Animal Husbandry and Veterinary Science, (৩) Anthropology, (৪) Botany, (৫) Chemistry, (৬) Civil Engineering, (৭) Commerce & Accountancy, (৮) Economics, (৯) Electrical Engineering, (১০) Geography, (১১) Geology, (১২) History, (১৩) Law, (১৪) Management, (১৫) Mathematics, (১৬) Mechanical Engineering, (১৭) Medical Science, (১৮) Philosophy, (১৯) Physics, (২০) Political Science & International Relations, (২১) Psychology, (২২) Public Administration, (২৩) Sociology, (২৪) Statistics, (২৫) Zoology


Comments